1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতাঃ বেড়িবাঁধ , কলমেঃ আকিক শাহরিয়ার - dailyainerkantho
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:০১|
শিরোনামঃ
ইবি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়ায় ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ অনুষ্ঠিত বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড সহযোগী অধ্যাপক হিসবে পদোন্নতি পেলেন ড. কে. এম. মুস্তাফিজুর রহমান আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা মাদরাসা শিক্ষার স্বকীয়তা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিএমএর রাজধানীতে বিএনপি নামধারী নেতার হাত থেকে জীবন ও ভূমি রক্ষা পেতে সংবাদ সম্মেলন রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশী নিহত, আহত সাআস সম্পাদকসহ অনেক ওমরাযাত্রী অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন : করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইবিতে র‍্যালী ও আলোচনা সভা

কবিতাঃ বেড়িবাঁধ , কলমেঃ আকিক শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 249 Time View

কবিতাঃ বেড়িবাঁধ

কলমেঃ আকিক শাহরিয়ার

সোনার ফসল ব্যুরো আউশ-আমন,
সুনামগঞ্জে গেয়ে যান গীতিকবির মন।
মাথার ঘাম পায়ে ঝরে,
মাটির টানে কৃষক পড়ে।

হাওরজুড়ে ফসলরক্ষা,
নেই কোথাও নিরাপত্তা।
বন্যা এলে মুহূর্তে সব হারায়,
পাকাধানও জলে তলিয়ে যায়।

টাংগুয়ার ঢেউ, হাকালুকি হাহাকার,
খরচ্ছার-জোয়ালভাঙ্গা জুড়ে দীর্ঘশ্বাসের ভার।
কে রাখবে পাহারা, সোনালী এই ধানে?
বেড়িবাঁধে ফাটল পড়ে দুর্নীতির টানে।

সরকার দেয় হাজার কোটি টাকার বরাদ্দ,
ফসল নয়, উপকার পায় কিছু লোক মাত্র।
ঠিকাদারের চেনা মুখ, কাজ ফাঁকি ও কাটমানি,
আকুল কৃষক শুধায়, “এ দায় কি কারা নেবে, শুনি?”

যদি বেড়িবাঁধ হয় টেকসই,
কৃষকের মুখে হাসি ফুটে যাই।
অনিয়ম মুক্ত হোক প্রতিটি কাজ,
ফসল বাঁচলে জুড়াবে প্রাণের আজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com