1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতা:আমি রাজাকার -গর্বিত রাজাকার,কলমে: এম.কে. জাকির হোসাইন বিপ্লব - dailyainerkantho
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৬|
শিরোনামঃ
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের ধর্মপাশা সেলবরষ-পাইকুরাটি প্রবাসী উন্নয়ন ফোরাম DSPPDF নামকরন করা হয়েছে ​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তৃতীয় লিঙ্গের একজন গ্রেফতার  ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে যেন হেনস্তার শিকার হতে না হয় – গোলাম সাব্বির মাসুম ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুত্বর আহত

কবিতা:আমি রাজাকার -গর্বিত রাজাকার,কলমে: এম.কে. জাকির হোসাইন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 164 Time View

কবিতা:আমি রাজাকার -গর্বিত রাজাকার,
কলমে:এম.কে. জাকির হোসাইন বিপ্লব

আমি রাজাকার,
কারন আমি দেশের পক্ষে কথা বলি,
আমি দূর্নীতির বিরুদ্ধে অবিরল যোদ্ধা
সত্যের পথে চলি।

তবুও আমি রাজাকার,
আমি সেচ্ছাসেবক দেশের তরে
নিঃশর্তে লড়াই করি,
হক- বাতিলের আন্দোলনে
কাওকে নাহি ডরি।

আমি গর্বিত রাজাকার,
আমি নিজের স্বার্থ বোঝি না কাকে বলে
শুনি রাজাকার গালি,
গোলাম আজমের সন্তান বলে
দিচ্ছে হাতে তালি।

একসময় আমি যখনেই শুনতাম
বলতো কেহ রাজাকার,
রাগাম্বিত কন্ঠে দিতাম জবাব
ঠিক নেই তোর বাপ দাদার।

এখন আমি নিরব,ক্ষুদ্ধ হই না কখনও!
গর্ববোধ করি যখনেই আমাকে
রাজাকার বলে দেয় গালি,
নিজামী মুজাহিদের বাচ্চা বলে
দেয় কেহ হাতে তালি।

প্রশ্ন যদি করো-
রাজাকার গালিতে কেনো হাসি নিরবে?
তাই তো বলছি শুনো,রাজাকার শব্দের মানে-
এক-সময় আমি মনে করতাম
রাজাকার মানে খারাপ।
রাজাকার মানে দেশদ্রোহী আর
ভিনদেশীদের পা চাঠা স্বভাব।
তখনে আমি বিরক্ত হতাম
রাজাকার শব্দ শুনে,
প্রতিবাদের আগুন জ্বলতো তখন
আমার অশান্ত মনে।

এখন আমি হাসি রাজাকার শব্দে
রাজাকার মানে দেশপ্রেমিক,
রাজাকার মানে সত্যের পথে
সংগ্রাম করে যায় নির্ভীক।

রাজাকার মানে দুর্নীতির বিরুদ্ধে
সর্বদায় সোচ্চার থাকা,
জনতার দাবি আদায়ে লড়াই করে রাজাকার
বন্ধ কেনো আয়ের চাকা।

রাজাকার মানে অত্যাচারের অত্যাচার থেকে
জাতিকে মুক্তি দেওয়া,
রাজাকার মানে ফাঁসির মঞ্চে
রাতের জয় গান গাওয়া।

রাজাকার মানে জালিমের মসনদে
প্রতিবাদের দাবানল জালানো,
অন্যায়ের পথে থাকা কুটি মানুষদের
সত্যের পথে ফেরানো।

এক সময় রাজাকার বুঝতাম খারাপ
এখন ভাবি রাজাকার ভালো,
দেশের তরে রাজাকার রাখে জীবন বাজি
ছড়িয়ে দিতে কুরআনের আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com