কবিতা:ভুলি কেমন করে, কলমে:আব্দুস সাত্তার সুমন
নিজস্ব প্রতিবেদক
-
Update Time :
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
-
193 Time View

ভুলি কেমন করে
আব্দুস সাত্তার সুমন
রিমঝিমা ঝিম বৃষ্টি পড়ে
নেই তো আমি সুখে!
অগ্নিশিখা নিভে গেছে
খা খা করে বুকে।
বর্ষা মৌসুম যাচ্ছে চলে
কেউ বলে না থাকি?
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
এক ফোটা জল মাখি?
আর হবে না বৃষ্টির খেলা
আষাঢ় ভেঙে চূর্ণ,
আগের মতন সব রয়েছে
হয়নি ক্ষতপূর্ণ!
বিষাদ হয়ে জ্বলছে জীবন
চিৎকার ধ্বনি বাজে!
পোড়া দহন সব কেড়েছে
মন বসে না কাজে।
প্রতি বছর আসবে ফিরে
আগুন ঝরা মাস,
ভুলবো তোদের কেমন করে
আমি জিন্দা লাশ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category