1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লার মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের প্রশংসনীয় অভিযান: ১৫টি অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ। - dailyainerkantho
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৯|
শিরোনামঃ
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!! তামাকজনিত অকালমৃত্যু রোধ ও এসডিজি লক্ষ্য অর্জনে কার্যকর আইন বাস্তবায়নে বিধিমালা প্রণয়নের তাগিদ আইএনজিও ফোরাম অন আই হেলথ ইন বাংলাদেশ ও এনআইওএইচ এর যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপন ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেলেন ৫ প্রার্থী ৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণসহ যেসব দাবি জানায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার চা কে শিল্প খাত থেকে কৃষি খাতে রূপান্তরের ফলে চা শ্রমিকের আইনি মর্যাদা ও অধিকার রোহিত হবে- পঙ্কজ কন্দ শহীদ আবরার ফাহাদ-আধিপত্যবাদ বিরোধী চেতনার অমর প্রতীক : আতিকুর রহমান কামালী ’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

কুমিল্লার মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের প্রশংসনীয় অভিযান: ১৫টি অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ।

এস,এম আনোয়ার হোসেন।
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 229 Time View

এস,এম আনোয়ার (কুমিল্লা) মনোহরগঞ্জ সংবাদদাতা।

কুমিল্লার মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে খালের উপর অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা।

উপজেলার হাসনাবাদ, নাথেরপেটুয়া ও উত্তর হাওলা ইউনিয়নে পরিচালিত অভিযানে অন্তত ১৫টি অবৈধ বাঁধ ও একাধিক স্থাপনা অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একসময় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা জলা অঞ্চল হিসেবে পরিচিত ছিল। তবে গত এক দশক ধরে পর্যাপ্ত বর্ষা না হওয়ায় পানি চলাচলের স্বাভাবিক পথগুলো অবহেলিত হয়ে পড়ে। এ সুযোগে কিছু দখলদার অবৈধভাবে বাঁধ ও স্থাপনা নির্মাণ করে জলাবদ্ধতার পরিস্থিতি আরও জটিল করে তোলে।

২০২৪ সালের ভয়াবহ বন্যা এই সমস্যা আরও প্রকট করে তোলে। চলতি বছরেও কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। জনদুর্ভোগ কমাতে এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন শনিবার সরকারি ছুটি বাতিল করে অভিযান পরিচালনা করে।

এ সময় এস্কেভেটর মেশিনের মাধ্যমে অন্তত ১৫টি অবৈধ বাঁধ ও কয়েকটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কার্যক্রম চলমান থাকবে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে সরকারি খালের ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনাই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

এলাকাবাসীর প্রতিক্রিয়ায় ভেসে এসেছে স্বস্তির ছায়া।এমন উদ্যোগ আরও আগে হলে এত দুর্ভোগ হতো না। প্রশাসনের এই গণমুখী পদক্ষেপ এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে। জলবদ্ধতা থেকে মুক্তির আশায় মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বললেন,“জলাবদ্ধতা রোধে আমরা অঙ্গীকারবদ্ধ”
আমি মনোহরগঞ্জে যোগদানের পর থেকে শুধু প্রশাসনিক কার্যক্রমই নয়, বর্ষা মৌসুমে জনদুর্ভোগ লাঘবের জন্য পানি চলাচলের প্রতিবন্ধকতা দূরীকরণে বিশেষভাবে কাজ করে যাচ্ছি।

তিনি জানান, বর্ষার শুরু থেকেই উপজেলার সরকারি খাল, ডোবা, পুকুর ও জলাধানগুলো থেকে কচুরিপানা, ভেসাল জাল ও অবৈধ স্থাপনা সরানোর অভিযান চালানো হয়েছে। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তা নিরসনে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিয়েছে।

সরকারি স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমরা অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণ করছি। এ কাজে যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com