1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লার মনোহরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: তারুণ্যের ক্ষমতায়নে পছন্দের পরিবার গড়ার আহ্বান। - dailyainerkantho
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৪৮|
শিরোনামঃ
ঢাবিতে নেকাব নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষিকা তাসনিমকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের বিশ্বের শীর্ষে ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইবির ৬ গবেষক বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!! তামাকজনিত অকালমৃত্যু রোধ ও এসডিজি লক্ষ্য অর্জনে কার্যকর আইন বাস্তবায়নে বিধিমালা প্রণয়নের তাগিদ আইএনজিও ফোরাম অন আই হেলথ ইন বাংলাদেশ ও এনআইওএইচ এর যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপন ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেলেন ৫ প্রার্থী ৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণসহ যেসব দাবি জানায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার চা কে শিল্প খাত থেকে কৃষি খাতে রূপান্তরের ফলে চা শ্রমিকের আইনি মর্যাদা ও অধিকার রোহিত হবে- পঙ্কজ কন্দ

কুমিল্লার মনোহরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: তারুণ্যের ক্ষমতায়নে পছন্দের পরিবার গড়ার আহ্বান।

এস,এম আনোয়ার হোসেন
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 218 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারণ্যের ক্ষমতায়ন’ স্লোগানে মনোহরগঞ্জে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। সোমবার (১৪-জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। প্রধান অতিথি তার বক্তব্যে পরিবার পরিকল্পনা অফিসের মাঠ পর্যায়ের কর্মীদের উদ্দেশে বলেন আপনাদের অক্লান্ত পরিশ্রমে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তিনি বলেন শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য মায়েদের সাথে কথা বলবেন, যেন তারা সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ।
আলোচনা সভায় বক্তারা বলেন,জনসংখ্যা নয়, মানবসম্পদ গড়তে হবে। তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তুললেই পরিকল্পিত পরিবার, নারী অধিকার এবং স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
এছাড়াও বক্তব্য রাখেন উপ স্বাস্থ্য সহকারী
নাসির উদ্দীন, হালিমা আক্তার, ইউনিয়ন পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল, কামরুন্নাহার পরী। আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেরা মাঠকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com