
কেমন বাংলাদেশ!
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী।
কেমন বাংলাদেশের নাগরিক আমি
কেমন প্রিয় জন্মভূমি?
কিসের জন্য ৫২ -৭১
২৪ এর রক্তাক্তভূমি।
এটা কেমন বাংলাদেশ?
হাজারো প্রশ্ন বাংলার প্রতি
বুকে চাপা কান্না,
দুঃখিনী মায়ের চোখে অশ্রু
রাজপথে রক্তের বন্যা।
যেখানে প্রতিদিন ধর্ষিত হচ্ছে
বাংলা মায়ের সন্তান,
ক্ষমতার স্বপ্ন দেখছে ধর্ষক
নেতার নামে দিচ্ছে স্লোগান।
এটা কেমন বাংলাদেশ? প্রশ্ন যদি করি
সম্ভ্রম নিয়ে ঘরে যেতে পারেনা
আমার দুঃখিনী বোন,
চাঁদার দাবিতে পাথর মেরে
ব্যবসায়ীকে করা হয় খুন।
দিবা স্বপ্ন দেখছে নেতা
পাবে ক্ষমতার আসন,
অন্যদিকে নেতার দলেই হচ্ছে
সন্ত্রাসের পুনর্বাসন।
নিরাপত্তাহীনতায় ভুগছে জাতি
কখন জানি কি হয়!
সত্য বললে লাশটা যদি
ডাস্টবিনে পরে রয়।
স্তব্ধ জনতা কাঁপছে ভয়ে
কে নেবে তাদের খবর,
সত্য বললে প্রাণটা যাবে
বলবে স্বৈরাচারের ধূসর!
হে বাংলা মা প্রশ্ন তোমার তরে
আর কত রক্ত চাও তুমি?
৫২- ৭১- ২৪ এর রক্তেও কি
পিপাসা মিটেনি তোমার, শীতল হয়নি ভূমি?
হে বাংলা মা আর কি চাও বল তুমি?