
দিনাজপুরের খানসামা উপজেলায় পরকীয়ার অভিযোগে এক যুবক ও বিবাহিত নারীকে গাছে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের চোল্লিস পাড়া এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই বিবাহিত নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এলাকার এক যুবকের। রবিবার মধ্যরাতে চুপিসারে প্রেমিকার ঘরে প্রবেশ করলে এলাকাবাসী তাদের আটক করে। পরে উভয়কে বাড়ির পাশে একটি গাছের সাথে বেঁধে রাখে তারা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। গ্রামের লোকজন উত্তেজিত হয়ে গাছে বেঁধে রেখেছিল। পরে তাদের উদ্ধার করা হয়।”
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, সামাজিক অবক্ষয় রোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।
ঘটনার পর থেকে ওই যুবক এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।