
চট্টগ্রাম বন্দর এলাকায় এমনভাবেই অস্বাভাবিক বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় স্হবির হয়ে পড়েছে সাধারন মানুষের জীবনযাপন । এটা একটা অকল্পনীয় চিন্তাধারা যে কেননা দেশ যেখানে দিন দিন উন্নয়নের দিকে যাচ্ছে সে জায়গায় চট্টগ্রাম বন্দরের মত গুরুত্বপূর্ণ একটা এলাকা এমন জলাবদ্ধতা সাধারণ মানুষ প্রত্যাশা করে না, সারা বিশ্বের কাছে সুপরিচিত বন্দরনগরী চট্টগ্রাম, এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বাংলাদেশের কলিজার মতো চট্টগ্রাম বন্দর, তবে একেবারে অবহেলিত চট্টগ্রাম বন্দরের চতুর্পাশের রাস্তাঘাট গুলো আজ জলাবদ্ধতায় নিমজ্জিত । দেশ শুধু উন্নয়ন এর জোয়ারে ভাসছে, সাধারণ মানুষ কাজে কর্মে ব্যবসা-বাণিজ্য প্রত্যেকটা জায়গায় শুধু হয়রানি আর হয়রানির শিকার হচ্ছে, চাকরিজীবী মানুষরা বেহাল অবস্থায় এমন পানির উপর দিয়ে যাতায়াতের মাধ্যমে, তাদের অফিসে কর্মস্থলে যোগদান করতেছে।