1. dailyainerkantho@gmail.com : admin :
চরমোনাইয়ে টলার সার্ভিস পুনরায় চালু: মাত্র ১০ টাকায় বরিশাল যাতায়াত, খুশি এলাকাবাসী - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১১|
শিরোনামঃ
তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

চরমোনাইয়ে টলার সার্ভিস পুনরায় চালু: মাত্র ১০ টাকায় বরিশাল যাতায়াত, খুশি এলাকাবাসী

মো: রবিউল ইসলাম, বরিশাল
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 154 Time View

 চরমোনাই ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণে আবারও চালু হয়েছে চরহোগলা-টলারঘাট থেকে বরিশাল বালুরঘাট/লঞ্চঘাট পর্যন্ত টলার সার্ভিস। মাত্র ১০ টাকা ভাড়ায় এই সার্ভিস স্থানীয়দের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম জনগণের স্বার্থে এ পদক্ষেপ গ্রহণ করেছেন। সকাল ৬টা থেকে শুরু হয়ে প্রতি ১৫ মিনিট পর পর ট্রলার ছাড়বে। বরিশাল থেকে চরহোগলার উদ্দেশ্যে শেষ ট্রলার রাত ১১টা পর্যন্ত চলবে। পুরো কার্যক্রমের তদারকিতে থাকবেন সৈয়দ মোহাম্মদ মাসুম বিল্লাহ, চরমোনাই ইউনিয়ন অটো আলফা সভাপতি।

চরমোনাই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩০ হাজারের বেশি। পাশাপাশি, এখানে রয়েছে দেশের ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা। মাদ্রাসার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে চেয়ারম্যান সাহেব এই উদ্যোগ নিয়েছেন। স্থানীয় জনগণ এ সিদ্ধান্তে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন এবং চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

চরমোনাই ইউনিয়নে রয়েছে একটি বড় পশুর হাট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সাতটি হাট-বাজার। প্রতিদিন বরিশাল থেকে বিপুলসংখ্যক মানুষ এ হাটে যাতায়াত করে। নতুন এই সার্ভিস চালু হওয়ায় যাতায়াতের সময় ও খরচ দুটোই কমেছে।

আগে যেখানে প্রায় ৭ কিলোমিটার ঘুরপথ পাড়ি দিতে হতো, এখন মাত্র ১০ টাকায় দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। ফলে যাত্রীদের সময় বাঁচছে এবং তারা দৈনন্দিন কাজ দ্রুত সেরে নিজ গন্তব্যে ফিরতে পারছে।

এলাকার বাসিন্দারা জানান, “এটি আমাদের জন্য বড় স্বস্তির খবর। এখন আর ঝামেলা ছাড়াই অল্প সময়ে বরিশাল যাওয়া সম্ভব।”

চরমোনাই ইউনিয়নের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয় হাটের এক ব্যবসায়ী আবদুল কাদের বলেন,
“আগে বরিশাল থেকে পণ্য আনার জন্য অনেক সময় এবং ভাড়া বেশি লাগত। এখন মাত্র ১০ টাকায় দ্রুত যাতায়াত সম্ভব হচ্ছে। এতে পণ্য পরিবহনে সময় বাঁচছে, খরচও কমছে।”

আরেক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন,
“ক্রেতারা আগের চেয়ে সহজে হাটে আসতে পারছেন। এতে আমাদের বিক্রিও বাড়ছে। চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগ ব্যবসায়ীদের জন্য বড় সহায়ক হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com