1. dailyainerkantho@gmail.com : admin :
চীনের বিশ্ববিদ‍্যালয়ে যাবেন, দেখবেন ছাত্র-শিক্ষকরা দিন-রাত কাজ করছে। রাজনীতি তো দূরের কথা, ফালতু কথা বলে সময় নষ্ট করার সুযোগ ওদের নেই - dailyainerkantho
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:৩৫|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

চীনের বিশ্ববিদ‍্যালয়ে যাবেন, দেখবেন ছাত্র-শিক্ষকরা দিন-রাত কাজ করছে। রাজনীতি তো দূরের কথা, ফালতু কথা বলে সময় নষ্ট করার সুযোগ ওদের নেই

বেলায়েত চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 96 Time View

চীনের বিশ্ববিদ‍্যালয়ে যাবেন, দেখবেন ছাত্র-শিক্ষকরা দিন-রাত কাজ করছে। রাজনীতি তো দূরের কথা, ফালতু কথা বলে সময় নষ্ট করার সুযোগ ওদের নেই।

জাপানের বিশ্ববিদ‍্যালয়ে যাবেন, দেখবেন শিক্ষকদের রুমের লাইট বন্ধ হয় না। সকাল সাতটা থেকে শুরু হয়। অনেকের লাইট জ্বলে রাত দশটা পর্যন্ত।

কোন পোস্টার নাই। নেতা নাই। হলে রাজনীতি নাই। ছাত্রদের সংগঠণের নামে, ব‍্যানার টানিয়ে কোন কার্যক্রম নাই। ঐ ধর-ঐ মার এসব নাই। যে যার মতো স্বাধীনভাবে চলছে। পড়ছে। কাজ করছে। আবিষ্কার-উদ্ভাবন করে যাচ্ছে। কারণ একটা প্রতিষ্ঠান, প্রতিটা শিক্ষার্থীর। কোন দলের কাছে নত হওয়ার জন‍্য না। কোন দলের ছায়ায় চলার জন‍্য না।

ইউরোপে যাবেন, তাই দেখবেন। জার্মানী, সুইডেন, ফিনল‍্যান্ড, ইংল‍্যান্ড, ফ্রান্সের বিশ্ববিদ‍্যালয়গুলো পৃথিবী নাড়া দেয়া আবিষ্কার-উদ্ভাবন নিয়ে আছে। তাদের ছাত্ররা ২২-২৩ বছর বয়সে পিএইচডি শুরু করে। অসংখ‍্য তরুণের চোখ ভরা স্বপ্ন।

আর সে বয়সী বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ‍্যালয়ের ছাত্ররা দলীয় রাজনীতি নিয়ে আছে। এক দল আরেক দলকে খেদায়। দিনভর হাউকাউ! কিসের পড়াশুনা! কিসের গবেষণা! ছাত্র-শিক্ষকরা মিলে দলাদলি, রাজনীতি নিয়ে ব‍্যস্ত। এমন নোংরা সংস্কৃতি পৃথিবীর কোথাও নাই। আফ্রিকার ক্ষুধাপীড়িত দেশেও না। —এতোই দুর্ভাগা আমরা! —এতোই দুর্ভাগা আমার দেশ!

আমেরিকার ছেলে-মেয়েরা আছে রোবট নিয়ে। নতুন নতুন ড্রাগ আবিষ্কার নিয়ে। মেশিন লার্নিং নিয়ে। মহাকাশ গবেষণা নিয়ে। ২৫-২৬ বছর বয়সী তরুণরা উদ‍্যোক্তা হচ্ছে। লক্ষাধিক স্টার্টআপt প্রতিবছর চালু হয় আমেরিকায়। —এমন কোন বিষয় নেই যেটা নিয়ে আমেরিকার তরুণরা পড়ে না। গবেষণা করে না। ভাবে না।

আমরা কি কখনো এসব শিখবো না? শিখতে চাইবো না? নাকি জীবনভর নিজেদের ব‍্যার্থতাকে, অন‍্যের ষড়যন্ত্র আর চক্রান্ত বলেই মানুষকে বিভ্রান্ত করবো?

পাশের দেশ ভারত, ২৩ টা বিশ্বমানের আইআইটি গড়ে তুলেছে। আমরা সে মানের একটা প্রতিষ্ঠানও গড়তে পারিনি আজো। একটাও না। অথচ এটা ২০২৫ সাল! এগুলো আর কতো বুঝাবো! আর কতো লিখবো!

সারা দুনিয়া তার তরুণদের কাজে লাগায় বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন‍্য। আর আমরা আমাদের তরুণদেরকে দলীয় দাস বানিয়ে রাখি—চিন্তায়, মগজে, কার্যক্রমে!
…………………….
©ড. রাউফুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho