1. dailyainerkantho@gmail.com : admin :
ট্রেন দূর্ঘটনার কবলে পড়ে মেহেদী হাসান(২৬) নামে এক যুবক নিহত - dailyainerkantho
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:০২|
শিরোনামঃ
বিশ্বের শীর্ষে ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইবির ৬ গবেষক বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!! তামাকজনিত অকালমৃত্যু রোধ ও এসডিজি লক্ষ্য অর্জনে কার্যকর আইন বাস্তবায়নে বিধিমালা প্রণয়নের তাগিদ আইএনজিও ফোরাম অন আই হেলথ ইন বাংলাদেশ ও এনআইওএইচ এর যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপন ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেলেন ৫ প্রার্থী ৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণসহ যেসব দাবি জানায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার চা কে শিল্প খাত থেকে কৃষি খাতে রূপান্তরের ফলে চা শ্রমিকের আইনি মর্যাদা ও অধিকার রোহিত হবে- পঙ্কজ কন্দ শহীদ আবরার ফাহাদ-আধিপত্যবাদ বিরোধী চেতনার অমর প্রতীক : আতিকুর রহমান কামালী

ট্রেন দূর্ঘটনার কবলে পড়ে মেহেদী হাসান(২৬) নামে এক যুবক নিহত

তৌহিদ ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, জুন ২৭, ২০২৫,
  • 268 Time View

গত শুক্রবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের ‘কাশিপুর’ এলাকায় ট্রেন  দুর্ঘটনায় মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের প্রাণহানি ঘটে। নিহত মেহেদী কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে ।

স্থানীয় সূত্র জানান, মেহেদী কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং সম্প্রতি পাবনার মানসিক হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সকালে মালবাহী ট্রেনের বগি চার নম্বর লাইনে স্থানান্তর (সানটিং) করা হচ্ছিল, সেই সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন  ।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার অরূপ বিশ্বাস জানিয়েছেন, “সকালে মালবাহী ট্রেনে বগি সরানোর কাজ চলছিল। মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে”  । দুর্ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ ও স্টেশনের কর্মীরা উপস্থিত ছিলেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়  ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com