1. dailyainerkantho@gmail.com : admin :
ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট সম্পন্ন, বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৮|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট সম্পন্ন, বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ

নুরে আলম শাহ
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬,
  • 45 Time View

 

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট সম্পন্ন, বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলা টিকিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘মির্জা রুহুল আমিন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট-২০২৬’।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সদর উপজেলার ৩নং জগন্নাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর আয়োজনে এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এক জমজমাট অনুষ্ঠানে বিজয়ী ও রানার আপ দলের মাঝে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। টানটান উত্তেজনাকর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ১০,০০০ টাকা এবং রানার আপ দল ৬,০০০ টাকা প্রাইজমানি অর্জন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং ৩নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন সরকার প্রমুখ। এছাড়াও
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো আয়োজনটি মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com