1. dailyainerkantho@gmail.com : admin :
ঠাকুরগাঁওয়ে সাম্য’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৩৬|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাম্য’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

নুরে আলম শাহ
  • Update Time : রবিবার, নভেম্বর ১৫, ২০২৬,
  • 43 Time View

 

ঠাকুরগাঁওয়ে সাম্য’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ক্রীড়া, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান আয়োজকরা। রঙিন সাজে সজ্জিত শিশু-কিশোরেরা ফুলের ডালা ও তোড়া নিয়ে অতিথিদের বরণ করে নিলে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। পরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো. আহমদউল্লাহ বাবুর সভাপতিত্বে এবং সুজন খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী ও মজিবুল হক লিটন এবং উপদেষ্টা নুরুল হুদা স্বপন ও আসাদুজ্জামান মলয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান।
বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী ঠাকুরগাঁওয়ে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে নিরলসভাবে কাজ করে আসছে। যুবসমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়া ও সংস্কৃতির আলোয় আলোকিত করা এবং সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় নাচ-গান ও আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com