1. dailyainerkantho@gmail.com : admin :
ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। - dailyainerkantho
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:২৪|
শিরোনামঃ
ঢাবিতে নেকাব নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষিকা তাসনিমকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের বিশ্বের শীর্ষে ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইবির ৬ গবেষক বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!! তামাকজনিত অকালমৃত্যু রোধ ও এসডিজি লক্ষ্য অর্জনে কার্যকর আইন বাস্তবায়নে বিধিমালা প্রণয়নের তাগিদ আইএনজিও ফোরাম অন আই হেলথ ইন বাংলাদেশ ও এনআইওএইচ এর যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপন ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেলেন ৫ প্রার্থী ৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণসহ যেসব দাবি জানায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার চা কে শিল্প খাত থেকে কৃষি খাতে রূপান্তরের ফলে চা শ্রমিকের আইনি মর্যাদা ও অধিকার রোহিত হবে- পঙ্কজ কন্দ

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 122 Time View

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগে ৫০ লাখ টাকার ঘুস দাবির অভিযোগ উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বিরুদ্ধে। গত ৪ জুলাই ধানমন্ডি ৮/এ বিশ্ববিদ্যালয় অফিসে ডেকে এই ঘুস দাবি করেন উপাচার্যের পিএস আমিনুল আক্তার।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিটি কলেজের শিক্ষক অধ্যাপক কাজি নেয়ামুল হক। তবে এই অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সংবাদ সম্মেলনে কাজি নেয়ামুল হক বলেন, গত ১৩ জুন ঢাকা সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা হয়। এতে আমি প্রথম স্থান অধিকার করি। পরের দিন ১৪ জুন গভর্নিং বডির সভায় আমাকে অধ্যক্ষ নিযুক্ত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসির পূর্বানুমতির জন্য প্রেরণ করা হয়।  কিন্তু অদ্যাবধি ভিসি অনুমোদন নিয়ে গড়িমসি করছে। অথচ যে নিয়োগ কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি-২ নিজেই উপস্থিত ছিলেন।

তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায়  ভিসির পিএস আমিনুল আক্তার আমাকে ধানমন্ডি ৮/এ বিশ্ববিদ্যালয় অফিসে ডাকেন। এসময় আমার সঙ্গে তিনজন সহকর্মী ফকির মোহাম্মদ শহিদুল্লাহ, বাদশাহ আলমগীর ও জাহাঙ্গীর হোসেন যাদের  উপস্থিতিতে আমিনুল আক্তার ভিসির পক্ষে  ৫০ লাখ টাকা ঘুস দাবি করেন। আমি সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অভিযোগ একেবারেই বানোয়াট ও ভিত্তিহীন। আমার কোনো স্টাফ কারও কাছ থেকে অবৈধ সুবিধা চাওয়ার প্রশ্নই উঠে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অভিযোগকারীকে ঘুস দাবির বিষয়টি প্রমাণ করতে হবে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠানের কোনোটি গত ১১ মাসে আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com