1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় ইজিবাইকের চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৮|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

তেঁতুলিয়ায় ইজিবাইকের চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

খাদেমুল ইসলাম
  • Update Time : রবিবার, নভেম্বর ১৫, ২০২৬,
  • 51 Time View

তেঁতুলিয়ায় ইজিবাইকের চাপায়
স্কুল শিক্ষকের মৃত্যু

পঞ্চগড় থেকে
নিজস্ব প্রতিবেদক খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে ইজিবাইকে অজ্ঞাত গাড়ির চাপায় হকিকুল ইসলাম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ ইজিবাইকের চালক।

 

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হকিকুল তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। মৃত্যুর পূর্বে তিনি অবসরে ছিলেন।

এদিকে, এ ঘটনায় নিহতের স্ত্রী হাসনা বেগম (৫০) আহত হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ইজিবাইক চালক নজরুল ইসলাম (৪২) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হকিকুল পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকায় একটি ডায়ালাইসিস সেন্টারে কিডনী জনিত কারণে ডায়ালাইসিস নিয়ে ইজিবাইকে করে রাতে বাড়ি ফিরছিলেন। পরে তারা সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি অজ্ঞাত গাড়ি ইজিবাইকটিকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। এসময় দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। পরে গুরুতর আহত অবস্থায় স্কুল শিক্ষক হকিকুল ইসলামসহ আহতদের স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিত কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও ধাক্কা দেয়া গাড়িটির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় হাইওয়ে আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com