1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়া বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশি মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ - dailyainerkantho
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:৫৬|

তেতুলিয়া বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশি মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

খাদেমুল ইসলাম
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬,
  • 180 Time View

 

তেতুলিয়া বাংলাবান্ধা সীমান্ত দিয়ে
বাংলাদেশি মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারত থেকে আজিজুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মো. মোতুজ্জারের ছেলে। পারিবারিক ও বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ মে সীমান্তবর্তী এলাকায় ঘাস কাটতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। বিএসএফ সদস্যরা তাকে আটক করে শিলিগুড়ির একটি কারাগারে পাঠায়।

পরিবারের অভিযোগ, আটককালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে অসুস্থ হয়ে পড়লে গত ২২ মার্চ তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com