
দারুল কুরআন তালিম মাদ্রাসায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হাদিস, নামাজের দোয়া, ইসলামিক গজল, হামদ ও নাত প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, হরিনাকুন্ডু উপজেলা প্রতিনিধি, দৈনিক আইনের কণ্ঠ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ২নং জোড়াদহ ইউনিয়নের আমির জনাব মোঃ আঃ মজিদ।
এছাড়াও অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কারী আশরাফুজ্জামান আশরাফী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
> “দারুল কুরআন তালিম মাদ্রাসার এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ইসলামী শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সুন্দর সমাজ গঠনে এই প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা এই প্রতিষ্ঠানটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। সমাজ ও জাতি গঠনে এই মাদ্রাসা যেকোনো সাহায্য-সহযোগিতা প্রয়োজন হলে, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সকলের পক্ষ থেকে তা করতে সবসময় প্রস্তুত আছি।”
অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে ইসলামী চেতনা ও নৈতিক শিক্ষা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা ও অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।