
দিনাজপুর সীমান্তে বিজিবির টহল: ভারতীয় টেনসিউইন ট্যাবলেট ও টাকাসহ আটক করে
হিলি প্রতিনিধিঃসাদ্দাম হোসেন নয়ন
দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5) এবং একটি মোটরসাইকেলসহ মো. হাবিবুর রহমান (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৩ নভেম্বর সকাল ১০:৫৫ ঘটিকায় মনিপুর বিওপির একটি বিশেষ টহলদল শালকি দক্ষিণপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং একটি হিরো ডিলাক্স ১০০ সিসি (Hero Deluxe 100cc) মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার ৭শ আশি টাকা।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে মাদকসহ হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের কঠোরভাবে দমন করতে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।