1. dailyainerkantho@gmail.com : admin :
নিষিদ্ধ সংগঠন আ. লীগ-ছাত্রলীগকে ছাড় নয়’: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৪:০৯|
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার

নিষিদ্ধ সংগঠন আ. লীগ-ছাত্রলীগকে ছাড় নয়’: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 151 Time View

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত এই হামলা অত্যন্ত লজ্জাজনক এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। এতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তরুণদের বিপ্লবী আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার হরণ করা হয়েছে, যা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।”

তিনি বলেন, “এনসিপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অনেককে মারধরও করা হয়েছে। এই নিন্দনীয় হামলার জন্য দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানান তিনি।”

বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। দোষীদের দ্রুত শনাক্ত করে জবাবদিহির মুখোমুখি করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এ ধরনের বর্বরতার কোনো স্থান নেই।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যারা হুমকি ও ভয়ভীতির মধ্যেও সাহসিকতার সঙ্গে পদযাত্রা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল। এ দেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠা পাবে।”

উল্লেখ্য, গোপালগঞ্জে এই ঘটনায় ইতোমধ্যে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ৭ জন আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com