1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:০২|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু

খাদেমুল ইসলাম
  • Update Time : শনিবার, অক্টোবর ২৪, ২০২৬,
  • 15 Time View

 

পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে পৃথক দুটি দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়।

একই সময়ে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান এক কাঠমিস্ত্রি।

নিহত নারী জুলেখা বেগম (৫৫) বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী।

অপরদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া জাহাঙ্গীর আলম (৪০) পঞ্চগড় সদর উপজেলার চার মাইল বোদাপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বোয়ালমারি এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম।

পথে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান।

এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।

অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকায় নিজ বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুতপা বনিক জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে জাহাঙ্গীর আলমকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশীষ কুমার শীল জানিয়েছেন

থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com