1. dailyainerkantho@gmail.com : admin :
পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’ মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:০৭|
শিরোনামঃ
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!! বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট

পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’ মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি

আতিকুর রহমান কামালী
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬,
  • 108 Time View

 

পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’ মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি

আতিকুর রহমান কামালী : দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন বয়ান (ন্যারেটিভ) তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী।

বুধবার রাজধানীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘পরিকল্পিতভাবে যেকোনো একটা ন্যারেটিভ তৈরি করে জাতিকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। সত্যকে মিথ্যা এবং মিথ্যেকে সত্য বানানোর চেষ্টা চলছে। সাদাকে কালো এবং কালোকে সাদা বানিয়ে উপস্থাপন করার জন্য নানা আয়োজন চলছে।

তিনি আরো বলেন, এই পরিকল্পিত অপতৎপরতা রুখে দেওয়া সচেতন নাগরিক ও আলেম সমাজের দায়িত্ব। জাতির প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। সময়ের চাহিদা বুঝে বুদ্ধিবৃত্তিক সচেতনতার সঙ্গে শক্ত অবস্থান নিতে পারলে দেশ ও রাষ্ট্র রক্ষা পাবে বলে তিনি মন্তব্য করেন।

ছাত্র-জনতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জমিয়ত মহাসচিব বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র তরুণ প্রজন্মের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। দেশ ও উম্মাহর সংকটকালীন সময়ে ছাত্র-জনতা তাদের অর্পিত দায়িত্ব পালনে সচেতনভাবে এগিয়ে আসবে এবং বিভ্রান্তিকর ন্যারেটিভ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com