1. dailyainerkantho@gmail.com : admin :
পিসিসিপি ঢাকা মহানগর শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক সমস্যাবলি নিয়ে মানববন্ধন - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:৫৪|
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার

পিসিসিপি ঢাকা মহানগর শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক সমস্যাবলি নিয়ে মানববন্ধন

মো: আব্দুল্লাহ আল মামুন
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 164 Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 133.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আজ ১১ জুলাই ২০২৫, শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সিনি: সহ-সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে ও পিসিসিপি ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক রিয়াজুল হাসানের সঞ্চালনায় পিসিসিপি ঢাকা মহানগর শাখার আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি পিসিসিপি’র কেন্দ্রীয় সভাপতি মো শাহাদাৎ হোসেন কায়েশ ও সম্মানিত অতিথি স্টুডেন্ট ফর সাভারেন্টির আহ্বায়ক জনাব জিয়াবুল হক। প্রধান বক্তা, পিসিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি জনাব মো রাসেল মাহমুদ, সম্মানিত বক্তা, পার্বত্য চট্টগ্রামের গবেষক ও সংগঠক জনাব হোয়াই চিং মং এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জনাব আলমগির হোসেন, পিসিসিপি বান্দারবান জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম, পিসিসিপি লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আরমান হোসেন, বিশেষ বক্তা, পিসিসিপি ঢাকা মহানগর শাখার সিঃসহ-সভাপতি জনাব আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসেন কায়েশ বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পাহাড়ি-বাঙালির আশাবাদ থাকলেও, কিছু উপদেষ্টা ও মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বৈষম্যমূলক সিদ্ধান্ত এই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি বলেন, ২৩ জুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় সভায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট’ করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া নতুন অধ্যাদেশে ৬ সদস্যের পরিচালনা কমিটিতে সবাইকে কেবলমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠি থেকে মনোনয়নের বিধান রাখা হয়েছে।

প্রধান বক্তা রাসেল মাহমুদ বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে বাধাগ্রস্ত করে আসছে উপজাতিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি এক বিভিন্ন মহল ডাইভার সিটির নামে পাহাড়ের উন্নয়নে পর্যটন মুখি না করে জনশূন্য করে রাখতে চাচ্ছে। তারা শিল্প কারখানা হতে দিচ্ছে না যা হাজার হাজার বেকারত্ব দূর করবে। গুচ্ছগ্রামে ৩ বছর থাকার কথা বলে আজ ৩৫ বছর ধরে তাদের অবহেলায় লাঞ্জনায় লাঞ্ছনায় রাখা হয়েছে।

সংগঠন মনে করে, এটি সংবিধানবিরোধী ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ- যা একদিকে আদিবাসী স্বীকৃতির গোপন পথ তৈরি করছে, অন্যদিকে পার্বত্য অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীকে সাংস্কৃতিকভাবে প্রাতিষ্ঠানিক বঞ্চনার মুখে ঠেলে দিচ্ছে।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী-র ভূমিকা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। তাদের বক্তব্য ও নীতিগত অবস্থান সংবিধানের ৬(২) অনুচ্ছেদের বিরোধী এবং গোষ্ঠীগত পক্ষপাতমূলক আচরণের বহিঃপ্রকাশ। বক্তারা অভিযোগ করেন, মন্ত্রণালয়ের ৯০% বাজেট বরাদ্দ একটি নির্দিষ্ট গোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে বিতরণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত দাবিসমহ মিয়াঃ

১. ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ ২০২৫ বাতিল করতে হবে।

. কেবলমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬ জন সদস্য ম নানয়নের বিধান বাতিল করতে হবে। ২

উপদেষ্টাদের বিতর্কিত ভূমিকায় নিরপেক্ষ দন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ৪. পার্বত্য মন্ত্রণালয়ের বাজেট বণ্টনের বৈষম্যের নিরপেক্ষ তদন্তপূর্বক পুনর্বিন্যাস নিশ্চিত করতে হতে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com