1. dailyainerkantho@gmail.com : admin :
পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড, একজনের বিরুদ্ধে ১০ মামলা - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৮|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড, একজনের বিরুদ্ধে ১০ মামলা

হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬,
  • 32 Time View

 

পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড, একজনের বিরুদ্ধে ১০ মামলা

হাসিনুজ্জামান মিন্টু |
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইমাম হোসেন (৫৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকসংক্রান্ত আগের ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক অপর ব্যক্তি হলেন মীর এনামুল হক (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফনি ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ইমাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে মাদক সেবনের সঙ্গে সংশ্লিষ্ট আলামত পাওয়া যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, অভিযানে বাড়ির ভেতর থেকে সরাসরি কোনো মাদক উদ্ধার হয়নি। তবে ইয়াবার গুঁড়া এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। আটকের সময় দুজনই মাদক সেবন করছিলেন বলে জানান তিনি।

পরে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইমাম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মীর এনামুল হককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুজনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com