1. dailyainerkantho@gmail.com : admin :
প্রায় সব জীব কেন অক্সিজেন নিয়ে বেঁচে থাকে? - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:৪৮|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

প্রায় সব জীব কেন অক্সিজেন নিয়ে বেঁচে থাকে?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 237 Time View

মানুষসহ জীবজন্তুর বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো অক্সিজেন। নিশ্বাসের সঙ্গে আমরা অক্সিজেন গ্রহণ করি। কিন্তু বাস্তবে এটি খুবই প্রতিক্রিয়াশীল একটি মৌল। কাঠ পুড়তে দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তবুও বেশিরভাগ জীব কেন বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে?

জীবদেহের মধ্যে যেসব রাসায়নিক প্রক্রিয়া চলে, সেগুলোকে বলে মেটাবোলিজম। ডেনমার্কের সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটির জিওবায়োলজিস্ট ডোনাল্ড ক্যানফিল্ড বলছেন, ‘হাজার হাজার রকমের মেটাবোলিজম থাকতে পারে। তবে প্রায় সব ইউক্যারিওট (যাদের কোষে নিউক্লিয়াস থাকে) এবং অনেক প্রোক্যারিওট (যাদের কোষে নিউক্লিয়াস নেই) অক্সিজেন ব্যবহার করে।’

তিনি মূলত হেটেরোট্রোফ নামে জীবের কথা বলছেন। মানুষ হেটেরোট্রোফ জীব। এরা নিজেদের প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি অন্য জীব বা জৈব পদার্থ থেকে পায়।

ক্লোরিন ও অক্সিজেন কাছাকাছি শক্তি দিতে পারে। ফ্লোরিন বেশি শক্তি দিতে পারলেও এটি জৈব পদার্থের সংস্পর্শে আসা মাত্র বিস্ফোরণ ঘটায়। ফলে এটি জীবনের জন্য বিপজ্জনক এবং শ্বাস নেওয়া সম্ভব নয়।

জার্মানির ইউনিভার্সিটি অব মিউনিখের গবেষক ড্যান মিলস বলেন, ‘সব জীব শুধু এভাবে বাঁচে না। যেমন, গাছ কার্বন গ্রহণ করে বাতাসের কার্বন ডাই-অক্সাইড থেকে। হেটেরোট্রোফ জীবরা সাধারণত খাবারের জৈব পদার্থ থেকে ইলেকট্রন ছেঁকে নেয়। এই ইলেকট্রনগুলো মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে এক এনজাইম থেকে আরেক এনজাইমে যায়। এতে ছোট্ট বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়, যা প্রোটনকে একপাশ থেকে অন্য পাশে ঠেলে দেয়। অক্সিজেন সাধারণত এই ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে চূড়ান্ত গন্তব্য হিসেবে কাজ করে। তখন ইলেকট্রন গ্রহণ করে ও দুটি প্রোটন মিলে তৈরি করে পানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com