
ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার।
নিজস্ব প্রতিবেদক:ভয়েজ. বাংলাদেশ
রাজধানীর ফকিরাপুল, মতিঝিল এলাকা থেকে নাসিমা (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ নাসিমার বয়স ১৮ বছর। তাঁর গায়ের রং শ্যামলা। পরিবারের ভাষ্যমতে, তিনি কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। এ কারণে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি নাসিমাকে কোথাও দেখে থাকলে অথবা তাঁর সন্ধান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগের নম্বর: ০১৮৬৬২২৩৬৯৯
নাসিমাকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। মানবিক বিবেচনায় সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।