1. dailyainerkantho@gmail.com : admin :
বজ্রপাতে প্রাণ হারানো শিক্ষার্থী রাসেদের স্মরণে সেমিনার লাইব্রেরির নামকরণ - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৩:২৯|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

বজ্রপাতে প্রাণ হারানো শিক্ষার্থী রাসেদের স্মরণে সেমিনার লাইব্রেরির নামকরণ

রুবেল ইসলাম
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
  • 176 Time View

 

বজ্রপাতে প্রাণ হারানো শিক্ষার্থী রাসেদের স্মরণে সেমিনার লাইব্রেরির নামকরণ

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রাসেদুল ইসলামের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ করা হয়েছে তার নামানুসারে।

বৃহস্পতিবার, (১৬ অক্টোবর) স্বল্প আয়োজনে অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে “মো. রাসেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি”-র নামফলক উন্মোচন করেন রাসেদের বাবা-মা। অনুষ্ঠানে রাসেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, “রাসেদ ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী। তার অকাল মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। শিক্ষার্থীদের প্রস্তাবেই আমরা তার স্মৃতিকে অমর করে রাখতে সেমিনার লাইব্রেরির নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করি। গত ১২ অক্টোবর বিভাগের একাডেমিক কমিটির ১২৯তম সভায় বিষয়টি অনুমোদন করা হয়। আজ রাসেদের পরিবার ক্যাম্পাসে এসেছিলেন, তাদের উপস্থিতিতেই ‘মো. রাসেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’র উদ্বোধন করা হয়।

রাসেদের বাবা মো. রাহিনুর ইসলাম বলেন,
রাসেদের বাবা মো. রাহিনুর ইসলাম বলেন,”আমার ছেলের প্রতি আপনাদের সবার এত ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। রাসেদের জন্য সবাই দোয়া করবেন।”

উল্লেখ্য, গত ৫ অক্টোবর দুপুরে কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারান মো. রাসেদুল ইসলাম। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে উজানচর-ঘাঘুটিয়া খেয়া পার হওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই ঘটনায় একই নৌকার আরও দুই নারীও প্রাণ হারান। রাসেদের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয় ০১৭৯৩৯৯৭১৬৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com