1. dailyainerkantho@gmail.com : admin :
বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১:২০|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

ওমর ফারুক আহমেদ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬,
  • 113 Time View

 

বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বৃ-কালিকা গ্রামের ব্যবসায়ী মন্টু বিশ্বাসের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘরসহ প্রয়োজনীয় কয়েক লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে যায়। এ সময় মন্টু বিশ্বাসের স্ত্রী শিউলি রাণী বিশ্বাস (৪০) গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।

বাড়ির মালিক মন্টু দাস বলেন, আমি ঘটনার দিন দোকানে ছিলাম। হঠাৎ খবর পাই আমার বাড়িতে আগুন লেগেছে।দৌড়ে বাড়িতে গিয়ে দেখি আমার ঘরে আগুন লেগে পুড়ছে। তখন আমরা আমার বউকে উদ্বার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে গেলেও থাকে বাঁচাতে পারিনি।এখন আমি বাড়ি ও স্ত্রীকে হারিয়ে অসহায় হয়ে পরেছি।

বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিসের বিপুল কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু তার আগেই ওই পরিবারের ঘড়বাড়ি, আসবাবপত্র সব পুড়ে যায়।

এদিকে আজ সোমবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক । এ সময় বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পরিদর্শনকালে এমপি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মন্টু দাসের সাথে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বৃ-কালিকা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com