1. dailyainerkantho@gmail.com : admin :
বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত - dailyainerkantho
৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:০৯|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওমর ফারুক আহমেদ
  • Update Time : শনিবার, নভেম্বর ৭, ২০২৬,
  • 18 Time View

 

বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও সাধারণ জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং দেশের রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটে। জাতির এই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেত্রকোণার বারহাট্টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল খায়ের আকন্দ টিটু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংধা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় “৭ নভেম্বরের চেতনা ও শহীদ জিয়ার ভূমিকা” বিষয়ে ছাত্রীরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের দিন। এদিন সেনাবাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এদিন থেকে জাতিকে নতুন করে গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদের পথে পরিচালিত করেন।”

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল খায়ের আকন্দ টিটু বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি জাতীয় ইতিহাস জানা জরুরি। ৭ নভেম্বরের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com