1. dailyainerkantho@gmail.com : admin :
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছয় বছর সংসার, সম্পর্ক অস্বীকার করায় যুবকের তিন বছরের কারাদণ্ড - dailyainerkantho
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৯:১৬|
শিরোনামঃ
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা সকলের সহযোগিতা কামনা করেছেন পূজা উদযাপন ফ্রন্ট। প্রভাবশালীর দখলে যাচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর ৩৮১.৭৫ শতাংশ জমি? 0xf3bec429 ইত্তেফাকুল উলামার বারহাট্টা উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত শাইখুল হাদিস মুফতি ফেরদাউস আহমদ ডহরপুরী উদ্যোক্তা ইবিয়ান, আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ১০ম গ্রেড প্রদান, শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতির সহযোগিতায় এম-ট্যাবের পাশে আছি- ডাঃ ফরহাদ হালিম ডোনার নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছয় বছর সংসার, সম্পর্ক অস্বীকার করায় যুবকের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 183 Time View

বৃহস্পতিবার (১৭ জুলাই) চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বরিশাল কলোনির রুকু মিয়ার ছেলে মো. মিজান (২৫)।

মামলার বাদী মিজানের স্ত্রী দাবি করা রুবি আকতার (২২) একই উপজেলার নুরুজ্জামান হাজীর বাড়ির মো. রফিকের মেয়ে।

কী ঘটেছিল?

২০১৮ সালের ৫ জুলাই পারিবারিকভাবে মিজান ও রুবি আকতারের বিয়ে হয়। তবে রুবির বয়স তখন ১৮ পূর্ণ না হওয়ায় নিয়মিত কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি। এ সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ৩ লাখ টাকা মোহরানার অঙ্গীকারনামা করা হয়। বয়স পূর্ণ হলে রেজিস্ট্রি করার শর্ত ছিল।

বিয়ের পর থেকে রুবি স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর তার বয়স ১৮ পূর্ণ হলে কাবিননামা রেজিস্ট্রির জন্য স্বামী মিজানকে চাপ দেন। কিন্তু তিনি নানা অজুহাতে তা এড়িয়ে যান।

২০২৩ সালের ১১ মার্চ রেজিস্ট্রি প্রসঙ্গে কথা বললে মিজান ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে প্রেমিকা শামসুন নাহারকে বিয়ে করার হুমকি দেন এবং রুবিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

এরপর স্থানীয়ভাবে একাধিকবার আপসের চেষ্টা ব্যর্থ হয়। ২০২৩ সালের ২০ মে মিজানের বাড়িতে গিয়ে রুবি ও সাক্ষীরা মিজানকে অনুরোধ করলে তিনি বলেন, “তোকে আমি কখনো বিয়ে করিনি, তুই আমার বউ না।” এমনকি অঙ্গীকারনামা ও কাজিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে রুবিকে শুধু ‘ব্যবহার’ করার কথা স্বীকার করেন। মামলা করলে হত্যার হুমকিও দেন।

আদালতের রায়

রুবি আকতার বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, “আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ৪৯৩ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। প্রতারণার মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্কের আড়ালে ছয় বছর সংসার করেও তা অস্বীকার করায় আদালত এই যুগান্তকারী রায় দিয়েছেন। এতে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন।”

আদালতের এই রায় সমাজে প্রতারণার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা এবং পরে তা অস্বীকারের প্রবণতা রোধে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com