1. dailyainerkantho@gmail.com : admin :
বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৬|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

ফরাস উদ্দিন
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬,
  • 20 Time View

 

বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

ফরাস উদ্দিন

হবিগঞ্জের মাধবপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের এদিন বিয়ে হওয়ার কথা ছিল।

নিহতরা হলেন, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অপরদিকে, একই দিন সকালে সুমাইয়া জান্নাত তন্নী নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিলেন। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। উল্লেখ্য, শুক্রবারই তন্নীর বিয়ে হওয়ার কথা ছিল।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ পৃথক ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com