1. dailyainerkantho@gmail.com : admin :
বিশেষ সফরে আজ চায়না যাচ্ছেন চাষী মামুন - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:২২|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

বিশেষ সফরে আজ চায়না যাচ্ছেন চাষী মামুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 150 Time View

রাষ্ট্র সংস্কার ও জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে অন্দোলন করা জাতীয় প্লাটফর্ম যুক্তফোরাম-এর কেবিনেট প্রেসিডেন্ট রাষ্ট্রচিন্তক ও পাটগবেষক চাষী মামুন আজ এক বিশেষ সফরে গণচীন যাচ্ছেন। চীনে তিনি প্রায় ১ সপ্তাহ অবস্থান করে দেশে ফিরবেন বলে যুক্তফোরাম সূত্রে জানা গেছে। চাষী মামুন ২০১২ সাল থেকে দেশে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার আহবান জানিয়ে আসছেন। এলক্ষ্যে তিনি দেশে-বিদেশ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও ব্যবসায়িক ফোরামে বাংলাদেশের টেকসেই উন্নয়ন ও স্থিতিশীল রাজনৈতি পরিবেশের স্বার্থে জাতীয় সরকার গঠনের গুরুত্ব জানিয়ে আসছেন। ২০২৪ এর গণ অভ্যুত্থানের পরেও যুক্ত ফোরামের পক্ষে থেকে জাতীয় সরকার গঠনের জোড়ালো আহবান ও দাবী ছিলো।

চাষী মামুন বাংলাদেশের এসএমই খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ এসএমই ফোরামের প্রতিষ্ঠািতা সভাপতিিএবং SME tv এর ব্যবস্থঅপনা পরিচালক ও সিইও। দেশজুড়ে প্রায় ৩ লক্ষাধিক উদ্যোক্তার নেতৃত্ব দিচ্ছে সংগঠনটি। দেশের আর্থ-সামাজিক টেকসেই রাজনৈতি উন্নয়নে তাঁর বহুমুখী নেতৃত্বের সুনাম রয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ’২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও রয়েছে তার ত্যাগ ও অপরিসীম অবদান।

চাষী মামুন চীন সফরকালে সেদেশের এসএমই কমিউনিটি, বিজনেস ফোরাম ও বাংলাদেশী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া দক্ষ যুবশক্তি ও ঘরে ঘরে উদ্যোক্তা তৈরীতে চায়নার এডভান্স টেকনোলজি ও উন্নয়ন মডেল সম্পর্কে ধারণা নিতে চাইনিজ এক্সপার্টদের সাথেও দ্বিাপক্ষিত আলোচনা করবেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com