1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:৪৯|
শিরোনামঃ
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী! বিএনপি জন্মগতভাবেই জাতির সাথে প্রতারণা করে আসছে: শিবির সভাপতি বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে 

মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬,
  • 9 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল আত্মকর্মীদের সম্মাননা প্রদান এবং প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রহমত উল্লাহ জিকু।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ চৌধুরী। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. ফখরুল ইসলাম জসীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আবুল খায়ের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলামসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থী নারী ও পুরুষ।

অনুষ্ঠানে সফল আত্মকর্মীদের হাতে সম্মাননা এবং প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক-যুবতীদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হাসান সোহেল ও কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com