1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  - dailyainerkantho
৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১২:২৮|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, নভেম্বর ৭, ২০২৬,
  • 41 Time View

 

এস এম আনোয়ার
স্টাফ রিপোর্টার।
কুমিল্লার মনোহরগঞ্জে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী লাকসাম-মনোহরগঞ্জের ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আহমদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান বলেন, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা আমাদের এলাকার গর্ব ও সম্পদ। আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এমন সাফল্যে উৎসাহিত করতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করছি।

ফোরামের সাধারণ সম্পাদক মুহা. মাইনুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোরামের সহ-সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা।

ফোরামের সহ-সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা স্বাগত বক্তব্যে বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত ও উৎসাহিত করতে চাই। তাদের এ সাফল্য আমাদের সবার জন্য আনন্দ ও গর্বের। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কাজ করে যাবে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি এস এম মনসুর, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম এবং নির্বাহী সদস্য এটিএম শওকত হোসেন বিপ্লব।
এ সময় আরও বক্তব্য রাখেন, গাজিমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল হান্নান, মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিন্নত আলী, শাহপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন এবং লাকসাম মডেল কলেজের অধ্যক্ষ আবু তাহেরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।
অনুষ্ঠানে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী ৩৩ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই, এসব শিক্ষার্থী উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের পরিবার নয়, বরং পুরো এলাকার জন্য গৌরবের। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করা সম্ভব। শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আয়োজকরা আশা করছেন,শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com