1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:৪১|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

মনোহরগঞ্জ মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 349 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জে “মনোহরগঞ্জ মডেল একাডেমিতে” বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬-অক্টবর) সকালে একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের উপস্থিতি ও শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হামিদুর রহমান সোহাগ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“মনোহরগঞ্জ মডেল একাডেমির শিক্ষার্থীরা আজ যে সাফল্য অর্জন করছে, তা আগামী দিনে এই উপজেলার গর্ব হয়ে উঠবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও নৈতিকতা বিকাশের মধ্য দিয়েই প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে”

সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক মাওলানা ফয়েজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন —
মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও পরিচালনা পর্ষদের সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী,মনোহরগঞ্জ ফাযিল মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মাওলানা আবদুল হাই,মডেল একাডেমির পরিচালক মু. মহিউদ্দিন,শিক্ষক ওসমান গনি,এছাড়াও ছাত্রী তাইয়েবা আক্তার, নুসরাত জাহান ও নাইমা রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কাশফী, অভিভাবক সদস্য আবু নাইম ও আবুল কাশেমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com