1. dailyainerkantho@gmail.com : admin :
মাত্র এক বছর আগে বিয়ে করা স্ত্রী রিয়াকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর। - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:২৪|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

মাত্র এক বছর আগে বিয়ে করা স্ত্রী রিয়াকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 168 Time View

স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল!

গাইবান্ধার সাদুল্লাপুরে মাত্র এক বছর আগে বিয়ে করা স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া (২৫) নামের এক তরুণ।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের জমিদার বাজারে গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে দুধ দিয়ে গোসল করেন তিনি। হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন স্বজনরা। এ সময় উৎসুক জনতার ঢল নামে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় মিয়া এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। এ সময় মেয়ের অভিভাবকে মোহরানার সব টাকা বুঝিয়ে দেয়া হয়। স্ত্রীকে তালাক দেয়ার পর শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেন হৃদয় মিয়া।

এ বিষয়ে জানতে চাইলে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি চলছিল। অনেক কষ্ট মুখ বুঝে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাক দিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ওই স্থানে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com