1. dailyainerkantho@gmail.com : admin :
যুবদল নেতা হত্যায় ২ আইনজীবী কারাগারে - dailyainerkantho
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩৮|
শিরোনামঃ
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের ধর্মপাশা সেলবরষ-পাইকুরাটি প্রবাসী উন্নয়ন ফোরাম DSPPDF নামকরন করা হয়েছে ​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তৃতীয় লিঙ্গের একজন গ্রেফতার  ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে যেন হেনস্তার শিকার হতে না হয় – গোলাম সাব্বির মাসুম ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুত্বর আহত

যুবদল নেতা হত্যায় ২ আইনজীবী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 142 Time View

 যুবদল নেতাকে হত্যার এক মামলায় দুই আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) সকালে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন, আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান।

ঘটনা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা যুবদল নেতা আবিদ হাসানকে নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে শ্যামনগরে নিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত যুবদল নেতার চাচাতো ভাই মোনায়েম হোসেন ভাই হত্যার বিচার চেয়ে সাতক্ষীরা আদালতে ৩৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে মামলা করেন।

এ মামলায় কারাগারে পাঠানো দুই আইনজীবীসহ আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নেন। বুধবার নিম্ন আদালতে আসামিদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন, আওয়ামী লীগ নেতা সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com