1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৯|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা

মো গোলাম কিবরিয়া
  • Update Time : শনিবার, নভেম্বর ৭, ২০২৬,
  • 13 Time View

 

রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী প্রতিনিধি

বাঙালির বারো মাসে তেরো পার্বণ”—এই প্রবাদের সার্থক রূপ হলো নবান্ন উৎসব। ‘নবান্ন’ শব্দটির সাধারণ অর্থ হলো ‘নতুন অন্ন’ বা নতুন ধান। হেমন্তকালে নতুন আমন ধান কাটা ও ঘরে তোলার পর সেই নতুন চালের প্রথম রান্না ও আহারকে কেন্দ্র করে যে উৎসব পালিত হয়, তাই নবান্ন উত্সব। এটি নিছক কোনো খাদ্যোৎসব নয়, বরং এটি বাঙালির হাজার বছরের প্রাচীন কৃষিভিত্তিক সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এক সময় শুধু গ্রামেই দেখা যেত এই নবান্ন উত্সব। এখন শহরে পালিত হচ্ছে নবান্ন উত্সব।
সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম দিনে নবান্ন উৎসব উদযাপিত হয় ।

অগ্রহায়ণ মাস এলেই বাংলার দিগন্তজোড়া মাঠ সোনালি পাকা ধানে ভরে ওঠে। কৃষকের দীর্ঘ প্রতীক্ষা ও পরিশ্রামের ফসল ঘরে তোলার আনন্দে তাদের মন ভরে ওঠে।

ধান কাটা ও ঢেঁকির আওয়াজ: এ সময় গ্রামের মাঠে চলে ধান কাটার ধুম। ঢেঁকিতে নতুন ধান কোটার শব্দে মুখরিত , হয়ে ওঠে বাড়ির আঙিনা।

নতুন চালের গুঁড়া , দিয়ে তৈরি হয় নানা রকমের পিঠা, পুলি, পায়েস, ক্ষীর, মুড়ি, খই এবং নারিকেলের নাড়ু।
সকালে নতুন ধানের চালের পায়েস তৈরি করে গুরুজনদের পরিবেশন করা হয় এবং কলার পাতায় পায়েস, নাড়ু কাক বা পশুপাখিকে খেতে দেওয়ার রেওয়াজ রয়েছে।

একসময় নবান্ন উৎসব কেবল গ্রামীণ জনপদের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে এটি জাতীয় উৎসবে রূপ নিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করে।

 

ঠিক তেমমি রাজশাহী টি, বাধ এলাকায় , পিপরা কনভেনশন সেন্টারে, চলছে এই, নবান্ন উত্সব মেলা । লালনগীতি, বাউল গান, লোকনৃত্য ও পিঠা উৎসব।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ব্যাপক জনপদের আগমন , এই উৎসবে একত্রিত হয়, যা সামাজিক বন্ধনকে দৃঢ় করে।
ঘাম ঝরানো কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলকে উৎসবের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

বাঙালির চিরায়ত লোকজ গান, কবিতা, নাচ ও মেলা বাঁচিয়ে রাখতে এই উৎসবের জুড়ি নেই। জীবনানন্দ দাশসহ আমাদের বহু কবি-সাহিত্যিক তাঁদের লেখায় নবান্নের এই রূপকে অমর করে রেখেছেন।

আধুনিকতার ছোঁয়া ও যান্ত্রিক জীবনযাত্রায় গ্রামীণ অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসলেও নবান্ন উৎসব এখনো বাঙালির হৃদয়ে গভীর ভালোবাসার জায়গা দখল করে আছে। নতুন ফসলের হাসি আর গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধনে নবান্ন উৎসব আগামী দিনেও বাঙালির প্রাণচাঞ্চল্য ও সম্প্রীতির প্রতীক হয়ে বেঁচে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com