1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহী মহানগরীর পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ১ খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

রাজশাহী মহানগরীর পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ১ খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মশিউর রহমান
  • Update Time : বুধবার, নভেম্বর ১৮, ২০২৬,
  • 27 Time View

 

রাজশাহী মহানগরীর পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ১ খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মশিউর রহমান রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খেলনা পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১২টার দিকে মহানগরীর নওহাটা ছাগল হাটের পাশে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এজাহারে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা এলাকায় নাশকতা সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি, ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি ককটেল নিক্ষেপ করে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পবা থানার মধুসুদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে মো. জাকিরুল ইসলাম (২৭)-কে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। এ সময় তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি জাকিরুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ক্যাডার।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।
রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com