1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩.৬৭ - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৬:০২|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩.৬৭

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ১০, ২০২৬,
  • 74 Time View

 

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩.৬৭

রাজশাহী ব্যুরো:
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। মোট ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন এবং ৫টি বিদ্যালয়ে কোন শিক্ষার্থী পাস করেনি। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সারাদেশের সঙ্গে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ নির্ধারিত অনলাইন মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের ফলাফলের তুলনায় এবার পাসের হার কিছুটা কম। তবে সার্বিকভাবে ফল প্রকাশকে ঘিরে নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগের মতো বড় ধরনের জটলা বা উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি। এর অন্যতম কারণ অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে না গিয়ে মুঠোফোন ও অনলাইনের মাধ্যমে নিজ নিজ ফলাফল সংগ্রহ করেছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ প্রকাশ করলেও অনেকে আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ হয়েছে। ফল পুনর্নিরীক্ষণের সুযোগ থাকায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে আবেদন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com