
শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার
নিজস্ব প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী কার্যক্রম, যুব নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম আয়োজিত যুব স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২৬-এ শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার অর্জন করেছেন শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ।
৩১ অক্টোবর ২০২৬ ঢাকার পল্টনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী নেতৃত্বের মাধ্যমে তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
পুরস্কারের মূল প্রতিপাদ্য ছিল— “স্বেচ্ছাসেবায় নেতৃত্ব, তারুণ্যের মাধ্যমে পরিবর্তন” এবং “যুব ধরবে কর্মে হাল, দেশ উন্নয়ন সর্বকাল”।
আশরাফুল আহমদ দীর্ঘদিন ধরে শিক্ষা, সাংবাদিকতা, সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ, যুব উন্নয়ন ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় তিনি ভূমিকা রেখে আসছেন।
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের পক্ষ থেকে তার এসব সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার ২০২৬ প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আশরাফুল আহমদ বলেন, মানুষের কল্যাণে কাজ করাই স্বেচ্ছাসেবার মূল উদ্দেশ্য। কোনো পুরস্কার বা সম্মাননা কাজের শেষ নয়; বরং এটি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে শিক্ষা, মানবিকতা, পরিবেশ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার এই অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ স্বীকৃতি তরুণদের স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।