1. dailyainerkantho@gmail.com : admin :
সড়ক দুর্ঘটনার কবলে ইবির শিক্ষকবাহী বাস, চালকসহ আহত ৬ শিক্ষক - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৩৯|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

সড়ক দুর্ঘটনার কবলে ইবির শিক্ষকবাহী বাস, চালকসহ আহত ৬ শিক্ষক

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 98 Time View

শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে রূপসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের কবলে পড়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকবাহী (কোস্টার) একটি বাস।

রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ১১ মাইল (বৃত্তিপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন শিক্ষকসহ ড্রাইভার আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ড্রাইভার ও একজন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া শহর থেকে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে শিক্ষকদের বাসটি। মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এদিক থেকে কুষ্টিয়াগামী রূপসা বাস আসতেছিলেন। ১১ মাইল এলাকায় এসে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ড্রাইভার ভিতরে চাপা পড়লে উপস্থিত ছাত্র জনতা বাসের সম্মুখে দড়ি বেঁধে জায়গা প্রশস্ত করে বের করেন ড্রাইভারকে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, ‘১১ মাইল এলাকায় দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভার নজরুল চাপা পড়ায় এক্স-রে করার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ইনজুরি সম্পর্কে জানা যাবে। আল হাদিস বিভাগের একজন শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। বাকিরা তেমন আহত হননি। সব মিলিয়ে ৬-৭ জন ছিলেন।’

তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটি গ্যারেজে পাঠানো হচ্ছে আর রূপসা বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যাবে। রূপসা বাস মালিকের সাথে কথা বলেছি। তারা আসলে আলোচনায় বসা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho