1. dailyainerkantho@gmail.com : admin :
সাজিদের মৃত্যু, ১৫ দফা বাস্তবায়নের দাবিতে ইবিতে শোক র‍্যালি - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:২৯|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

সাজিদের মৃত্যু, ১৫ দফা বাস্তবায়নের দাবিতে ইবিতে শোক র‍্যালি

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 115 Time View

শিক্ষার্থীদের ১৫ দফা দাবি সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে এবং হাফেজ সাজিদ আব্দুল্লাহ’র বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে শোক র‍্যালি করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে নয়টায় বিভাগ থেকে একটি শোক র‍্যালি বের হয়ে প্রশাসন ভবনের সামনে সমবেত হয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেছে তারা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রুটিন উপাচার্য ও বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি, একই বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. এ.বি.এম. ফারুক, অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ, অধ্যাপক ড. মোহা. লোকমান হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস, অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন এবং অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘আমরা সাজিদকে হারিয়েছি, তাকে আর ফিরে পাব না। তবে এরকম আর যাতে হারাতে না হয় সেই সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি তাকে স্মরণে রাখতে বিশ্ববিদ্যালয়ের কোনো হল বা ভবন সাজিদের নামে করার আহ্বান জানায়।’

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি বলেন, ‘মেধাবী শিক্ষার্থী সাজিদের অকাল ও রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিভাগ মাঠে থাকবে। সাজিদ আব্দুল্লাহ আমার সন্তান, সেই সন্তানের মৃত্যু হয়েছে। অন্য ব্যক্তির চেয়ে আমার বেশি রক্তক্ষরণ হচ্ছে। কেউ ষড়যন্ত্র করতে আসবেন না। আমরা তার পরিবারকে কমিটমেন্ট দিয়েছি, তার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।’

এসময় উপস্থিত ভারপ্রাপ্ত রুটিন উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, ‘হল কর্তৃপক্ষ, প্রশাসন ও পুলিশ প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। তদন্ত করার সময় কেউ বাঁধা দিলে আমাকে বলবেন, সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমাদের প্রতি আস্থা রাখেন। দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’

উল্লেখ্য, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। বাবার নাম মুহাম্মদ আহসান হাবিবুল্লাহ ও মায়ের নাম সুমাইয়া আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com