1. dailyainerkantho@gmail.com : admin :
সিলেটের হায়দারপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ছোট ভাইকে না পেয়ে পরিবারের সবাইকে মৃত্যুর হুমকি - dailyainerkantho
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৪০|
শিরোনামঃ
ঢাবিতে নেকাব নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষিকা তাসনিমকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের বিশ্বের শীর্ষে ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইবির ৬ গবেষক বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!! তামাকজনিত অকালমৃত্যু রোধ ও এসডিজি লক্ষ্য অর্জনে কার্যকর আইন বাস্তবায়নে বিধিমালা প্রণয়নের তাগিদ আইএনজিও ফোরাম অন আই হেলথ ইন বাংলাদেশ ও এনআইওএইচ এর যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপন ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেলেন ৫ প্রার্থী ৪ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন সাবেক এমপিকন্যা অথচ বাবার রয়েছে ১৮টি ফ্ল্যাট ও বিশাল সম্পত্তি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণসহ যেসব দাবি জানায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার চা কে শিল্প খাত থেকে কৃষি খাতে রূপান্তরের ফলে চা শ্রমিকের আইনি মর্যাদা ও অধিকার রোহিত হবে- পঙ্কজ কন্দ

সিলেটের হায়দারপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ছোট ভাইকে না পেয়ে পরিবারের সবাইকে মৃত্যুর হুমকি

সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 172 Time View

সিলেট সদর উপজেলার হায়দারপুর গ্রামে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে একটি কিশোর গ্যাং। ছোট ভাইকে খুঁজে না পেয়ে পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত কিশোর গ্যাংয়ের সদস্যরা। গ্যাংটির নেতৃত্বে রয়েছেন দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুল ও বিধান।

ভুক্তভোগী আব্দুল মনির জানান, দীর্ঘদিন ধরেই তারা আমার ছোট ভাই হাবিবুর রহমানকে খুঁজছেন। সম্প্রতি খবর ছড়িয়েছে, হাবিবুর কানাডা থেকে দেশে ফিরে এসেছেন। গ্যাং সদস্যরা দাবি করেন, “হাবিবুর কানাডায় থাকতে না পেরে বাংলাদেশ অবস্থান করছে, আমরা খবর পেয়েছি তাকে কানাডা থেকে বের করে দিয়েছে। তাকে যেখানে পাবো সেখানে হত্যা করা হবে।

এমন ভয়ংকর হুমকির পর গত শুক্রবার (৪ জুলাই) রাতে সশস্ত্র অবস্থায় গ্যাং সদস্যরা মনিরের বাড়িতে হামলা চালায়। পরিবারের সদস্যদের আটকে রেখে তারা প্রাণনাশের হুমকি দেয় এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আব্দুল মনির বলেন, “আমার ছোট ভাই দেশে আছে কি না, সেটাও আমি নিশ্চিত নই। তবুও ইমরুল-বিধান দলবল নিয়ে বারবার আমাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরুল ও বিধানের নেতৃত্বে এই গ্যাংটি এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাজনৈতিক ও পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় তারা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সিলেট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com