
সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যু-বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (সোমবার ১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলার ১২টি উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা এই স্মরণসভায় যোগদান করেন। দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ নজির হোসেন মাষ্ঠারের সভাপতিত্বে ও জেলা জাতীয়পার্টির সদস্য এমদাদুল হক দিলবরের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয়পার্টির নেতা,সাবেক ভিপি বীর-মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।
সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও বীর-মুক্তিযোদ্ধা প্রয়াত এ্যাডভোকেট আব্দুল মজিদের সুযোগ্য উত্তরসূরী সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির সম্ভাব্য লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষকপার্টির সহ সভাপতি আব্দুল আউয়াল জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শাহ আলম তুলিফ,জামালগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি এইচ এম ফারুক আহমদ,শান্তিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি হারুণ মিয়া, দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান জেলা জাতীয়পার্টির সদস্য মোঃ রেনু মিয়া,সুরমা ইউপি সদস্য মাসুদ মিয়া,ধনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নাজিম উদ্দিন,জেলা জাতীয়পার্টির সদস্য ওমর ফারুক,হুমায়ূন রশিদ,বাপ্পি রহমান,সাইফুল ইসলাম,নুরুল ইসলাম,জেলা জাতীয়পার্টির সদস্য শিক্ষানুবিশ এ্যাডভোকেট মোঃ আনিসুল হক,আমির হোসেন,ফয়জুর রহমান তালুকদার,জহুর মিয়া,আব্দুল মতিন,সাবেক তহশীলদার এরশাদ মিয়া,ইসমাইল হোসেন,নুর মিয়া,ছাত্রনেতা রানা মিয়া প্রমুখ।