1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জ জেলা জমিয়তের বৈঠক অনুষ্ঠিত : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৮:০৬|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

সুনামগঞ্জ জেলা জমিয়তের বৈঠক অনুষ্ঠিত : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬,
  • 103 Time View

 

সুনামগঞ্জ জেলা জমিয়তের বৈঠক অনুষ্ঠিত : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখা। এরই ধারাবাহিকতায় জেলা জমিয়তের এক বৈঠকে স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা পর্যালোচনা করে প্রাথমিকভাবে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষিত প্রার্থীরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, গৌরারং ইউনিয়নে মাওলানা শায়খ আব্দুল ওয়াহাব, লক্ষণশ্রী ইউনিয়নে মুফতি আব্দুল মালিক তোহা, রঙ্গারচর ইউনিয়নে বর্তমান মেম্বার মাওলানা জহুরুল হক এবং শাল্লা উপজেলার ৪নং ইউনিয়নে মাওলানা নাজমুল ইসলাম জাহিদ।

বৈঠকে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। পরিচালনা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
সভায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রস্তুতি, সম্ভাব্য প্রার্থী বাছাই এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে পাঁচজনের নাম ঘোষণা করা হলেও অন্যান্য ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের তালিকা সাক্ষাৎকার ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহাব, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, সমাজকল্যাণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম (চেয়ারম্যান), মাওলানা রমজান হোসাইন, আহম ফখরুদ্দিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা জামিলুর রহমান চৌধুরী, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা আবুল কাসেম সাঈদ, মাওলানা আব্দুল হামিদ, মুফতি মুবাশ্বির আলী, মুফতি তাফাজ্জুল হক, ওবায়দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দ ওয়ারিদ মাওলানা লুৎফুর রহমান মুরাদাবাদী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল মালিক তোহা, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা আতিকুল হোক, মাওলানা জাহাঙ্গীর খান প্রমুখ।

বৈঠকে কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ বাস্তবায়নে বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়। এ উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দাওয়াতি সফর, মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অধস্তন শাখাগুলোর প্রতি নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট শাখাগুলোর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com