1. dailyainerkantho@gmail.com : admin :
হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি ধান বিক্রির অভিযোগ উঠেছে গুডাম কর্মকর্তার বিরুদ্ধে,  তদন্ত ছাড়াই জব্দকৃত ধান ছেড়ে দেওয়ার অভিযোগ - dailyainerkantho
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৯:৩৩|
শিরোনামঃ
ধর্মপাশায় বাদশাগঞ্জে ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি ধান বিক্রির অভিযোগ উঠেছে গুডাম কর্মকর্তার বিরুদ্ধে,  তদন্ত ছাড়াই জব্দকৃত ধান ছেড়ে দেওয়ার অভিযোগ ৪৯তম বিসিএস থেকে বাদ পড়ে সরকারকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন মো. ইমরুল হাসান ইমন নামে এক প্রার্থী। ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ তেঁতুলিয়ায় ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সভাপতি সোহবার আলী সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল ‘ইউজিসি বৃত্তি’ বে-আইনীভাবে বৈধ মালিকানাধীন বসতবাড়ী হইতে উচ্ছেদ এর অপ-চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ ইবিতে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি ধান বিক্রির অভিযোগ উঠেছে গুডাম কর্মকর্তার বিরুদ্ধে,  তদন্ত ছাড়াই জব্দকৃত ধান ছেড়ে দেওয়ার অভিযোগ

ছামিউল ইসলাম আরিফ
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬,
  • 10 Time View

 

হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি ধান বিক্রির অভিযোগ উঠেছে গুডাম কর্মকর্তার বিরুদ্ধে,  তদন্ত ছাড়াই জব্দকৃত ধান ছেড়ে দেওয়ার অভিযোগ

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি ধান বিক্রির অভিযোগ উঠেছে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে , সেই জব্দকৃত ধান কোন তদন্ত ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে কারও কোন সাড়া পাওয়া যায়নি।

 

স্থানীয় সুত্রে জানা যায়, হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি বিক্রিত ধান নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া একটি মিলে গোপনে নিয়ে যাওয়া হচ্ছিল, এমন সময় বোয়ালদাড় বাজার পার হয়ে বোয়ালদাড় – শান্তিমোড় মাঝ রাস্তায় এলাকাবাসীর সন্দেহ হলে ধানের টলিটি জব্দ করে। পরে চালক ও সহকারি কোন কাগজপত্র না দেখাতে পাড়ায়  উপজেলা প্রশাসনকে অবগত করলে ইউপি চেয়ারম্যান এর পক্ষ থেকে প্রতিনিধি একটি দল ধানের টলিটি বোয়ালদাড় পরিষদে নিয়ে আসা হয়। এরপর উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান পরিষদে আসেন এবং প্রায় ১ ঘন্টা ইউপি পরিষদ চেয়ারম্যান রুমে মিল মালিকদের সাথে বসে বৈঠক এর পর ধানের টলিটি ছেড়ে দেওয়া হয়।

তবে এবিষয়ে পরিচালক ও হেলপার কে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, তাদের কাছে কোন কাগজপত্র নেই। ধানগুলো সরকারি এলএসডি খাদ্য গুদাম থেকে নিয়ে আসছে, যাবে ভাদুড়িয়ার আমতলি এলাকার ফঠিকের মেলে।

এছাড়াও গোডাউন থেকে ধান বের হওয়ার সময় কোন সাক্ষর হয়েছে কি না সেই বিষয় জানতে গেলে মিল মালিকের ম্যানেজাররা দুই ম্যানেজাররা বলেন, দুইজনই সাক্ষর করেছেন, তবে, কথা থেকে যায় যে, একই ধান বের করতে দুইজন একই জায়গায় কিভাবে সাক্ষর করে।

তবে এবিষয়ে খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমানের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি নয়। এবং তিনিও কোন প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি।

সরকারি ধান গোডাউন থেকে বিক্রির অভিযোগের ভিত্তিতে হিলি এলএসডি ওসি সাজেদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন,  গোডাউন থেকে যে ধান বাহির হয়েছে সেগুলো ছাঁটাই এর জন্য মিলে যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে তিনি আরও বলেন, ওই মিল মালিক ছাটাইয়ের জন্য আরও ধান পাবে।
তবে একটি বিশ্বস্ত মহল থেকে জানতে পারা যায় যে ছাটাইয়ের জন্য যে, সমস্ত গোডাউনে ধান দেওয়ার ছিল সব দেওয়া শেষ হয়েছে। আজকে যে ধানগুলো যাচ্ছিল এই ধানগুলো ওসি এলএসডি বিক্রি করছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমাকে জব্দকৃত ধান কিভাবে ছেড়ে দেওয়া হলো সেই বিষয়ে একাধিকবার ফোন করলেও কোন ফোন রিসিভ করেননি তিনি।

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম গণ্যমাধমকর্মীকে বলেন, আমি এই বিষয়ে কিছু জানিনা তবে আপনাদের পরে জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত কোন কিছু জানানো হয়নি।

বিঃদ্রঃ
এদিকে সরকারি বিক্রিত ধান জব্দ করার পর ছেড়ে দেওয়ায় এলাকায় জনগনের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

ছামিউল ইসলাম আরিফ
হিলি,দিনাজপুর
০১৯২৭১৯০৩৫৫
০২.০১০.২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com