1. dailyainerkantho@gmail.com : admin :
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত - dailyainerkantho
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:০১|
শিরোনামঃ
​ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!! ঠাকুরগাঁওয়ে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের বিশাল শোডাউন ও মিছিল টানা ৭ দিন হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আবারও শুরু বাংলাদেশে প্রথম বারের মতো অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়র মোড়কে সতর্কবার্তার (এফওপিল) জন্য প্রচারণা কর্মসূচির উদ্বোধন ইবিতে সুপারিশপ্রাপ্ত ১৯ জন সহকারী জজকে সংবর্ধনা মাধবপুরে জমি বিক্রির চেষ্টায় জালিয়াতির অভিযোগ, ৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত নিয়ে শঙ্কায় ক্রেতাপক্ষ তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করা সম্ভব- চিফ হুইপ ​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মো: আব্দুল্লাহ আল মামুন
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 189 Time View

জাতীয় প্রেস ক্লাবে আজ বিকাল ৩.০০ ঘটিকায় এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। পাকমন ইউনিয়ন-UPSR রাষ্ট্রের অধিনে পাকমন পিপলস পার্টির এর নেতৃত্বে আগামী ২১ শে সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং পূর্ণ তফসিল ঘোষণার এক গোল টেবিল বৈঠকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত গোল টেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে, পাকমন পিপলস্ পার্টির সভাপতি দার্শনিক মোঃ জাহিদুল হক (জাহেদ) আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫ নির্বাচনী তফসিল ঘোষণার পরিপূর্ণ বিশেষ দিক নির্দেশনা দেন। ১৭ই জুলাই থেকে ২০ই জুলাই পর্যন্ত এমপি পার্থীদের মননয়ন দাখিল এবং ২৭ এ জুলাই থেকে ৩০ই জুলাই পর্যন্ত মননয়ন পত্র বাছাই সম্পন্ন করন।

উল্লেখ্য পাকমন পিপলস্ পার্টির সভাপতি দার্শনিক মোঃ জাহিদুল হক (জাহেদ) গত ১লা জুলাই দলের তত্ত্ব ও স্বাধীনা দিবস উপলক্ষে এক সমাবেসে নির্বচনী তফসিল ঘোষণা করেন। তিনি সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা করার জন্য বর্তমান নির্বাচন কমিশনকে বহাল রেখে, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী কোন রকম রত বদল বা পরিবর্তন না করার সিদ্ধান্ত নেন। তিনি বর্তমান পরিস্থিতিতে দূর্নিতি রোধ এবং ২০০৮ সালে কালো আইন বাতিলের সিদ্ধাতকে কার্যকর রেখে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য সকল রাজনৈতিক মহল এর প্রতি উদ্দক্ত আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন, দলের মহা সচিব খন্দকার আশরাফ সিদ্দিকি, দলের সিনিয়র যুগ্ম মহা সচিব মোঃ ওমর ফারুক রবিন, দলের দলের সিনিয়র সহ সভানেত্রী ড. ফাহিমা সুলতানা, দলের সহ সভাপতী মোঃ শাহআলম রাশেদ, দলের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুর রহমান, দলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মীর মোঃ আনোয়ারুল ইসলাম, দলের ঢাকা দক্ষিনের সভাপতি মোঃ রানা ইসলাম, দলের ঢাকা দক্ষিনের সাধারণ সম্পাদক ডা. জাকির হোসেন, পাকমন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা ইসলাম, পাকমন শ্রমিক দলের সভাপতি মোঃ ফেরদৌস খান এবং পাকমন শ্রমিক দলের সহ সভাপতি সাকিব খাঁন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com