
অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন
খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭ নং দেবনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যবান্ধব ডিলার
মোঃ,আবু মোহাম্মদ আনিছুর রহমানের নামে ১২০ টাকা নেওয়ার অভিযোগ তুলে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মো. আবু মোহাম্মদ আনিছুর রহমান।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে তেঁতুলিয়া প্রেস ক্লাবের
কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আনিছুর রহমান বলেন, একটি ফেসবুক পেজ থেকে তাঁর বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচি নামে ১২০ টাকা নেওয়ার মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঠিক তদন্ত দাবি করেন।
এবিষয়ে তেঁতুলিয়া দেবনগর খাদ্যবান্ধব ডিলার আবু মোহাম্মদ আনিছুর রহমানকে প্রশ্ন করলে কারা এসব মিথ্যে অপ্রচার করছেন তিনি অপর প্রার্থীকে ইঙ্গিত করেন।তবে কেউ তাকে হুমকি দেয়নি বলে জানান।