1. dailyainerkantho@gmail.com : admin :
তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  - dailyainerkantho
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:৩৪|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬,
  • 21 Time View

 

তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড
‎
‎রাজশাহী প্রতিনিধি :
‎রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) তাহেরপুর পৌরসভার দুটি স্থানে পরিচালিত অভিযানে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।
‎
‎মথুরাপুর বিলে একজনের কারাদণ্ড
‎
‎বুধবার দুপুর ১২টার দিকে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খননের অভিযোগে মো. শফিকুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
‎
‎নূরপুর সোলাখুড়া বিলে ৫০ হাজার টাকা জরিমানা
‎
‎একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে তাহেরপুর পৌরসভার নূরপুর সোলাখুড়া বিল এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে পুকুর খননের অভিযোগে আব্দুস সালাম (৬২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে একই আইনের ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎অভিযান দুটিতে উপস্থিত ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুল ইসলাম, এসআই (নি:) মো. রাব্বি ইসলাম, এসএম আব্দুল আলিমসহ বাগমারা থানা পুলিশের সদস্যরা।
‎
‎এ বিষয়ে বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন,অবৈধ পুকুর খনন বন্ধে বিগত বছরগুলোর তুলনায় প্রশাসন এবার অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছে। যেখানে পুকুর খনন হবে সেখানে অভিযান চলবে। এক কথায় পুকুর খননের বিষয়ে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com