1. dailyainerkantho@gmail.com : admin :
আইনস্টাইনের এই ছবির ইতিহাস জানলে অবাক হবেন আপনিও। - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১১:০৫|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

আইনস্টাইনের এই ছবির ইতিহাস জানলে অবাক হবেন আপনিও।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 794 Time View

 

১৯৫১ সালের ১৪ মার্চ। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে একটা পার্টির আয়োজন করা হয়েছে। জন্মদিনের পার্টি। বিশ্ববিদ্যালয়ের গণ্যমান্য অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানীরা যোগ দিয়েছেন সে অনুষ্ঠানে। সে আসরের মধ্যমনি আলবার্ট আইনস্টাইন। সর্বকালের অন্যতম সেরা এ পদার্থবিজ্ঞানীর ৭২তম জন্মদিন ছিল সেদিন।

আইনস্টাইন তখন তারকা বিজ্ঞানী। জোকের মতো তাঁর পেছনে লেগে থাকে সাংবাদিক আর ফটোগ্রাফারা। আইনস্টাইন মাঝে মাঝে বিরক্ত হন। সেদিনও তাঁর ছবি তোলার জন্য প্রিন্সটনে ফটোগ্রাফারদের ভিড়। সন্ধ্যা থেকেই আইনস্টাইনকে ছবি তোলার জন্য অনুরোধ করছিলেন তাঁরা। কিন্তু আইনস্টাইন পাত্তা না দেওয়ায় সে সুযোগ মিলছিল না।

পার্টি শেষে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে বের হওয়ার জন্য একটা গাড়ির পেছনে বসেছিলেন আইনস্টাইন। এমন সময় এক ফটোগ্রাফার ক্যামেরা তাক করলেন আইনস্টাইনের দিকে। ব্যাপারটা বুঝতে পেরে একটা দুষ্টুমি মাথায় এল এই তাত্ত্বিক পদার্থবিদের। দুষ্টুমি করে জিভ বের করে দিলেন তিনি। মুহূর্তেই ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। ক্যামেরা বন্দী হলেন আইনস্টাইন এবং তাঁর বিশেষ ভঙ্গিমা। এভাবেই তোলা হয়ে গেল ঐতিহাসিক একটা ছবি। সেটা পরে বিজ্ঞানীর ভক্তদের মন জয় করে নেয় এবং বিংশ শতাব্দীর সবচেয়ে আইকনিক ছবিগুলির মধ্যে একটি হয়ে ওঠে।

 

আইনস্টাইনের সঙ্গে সহকর্মী ফ্র্যাঙ্ক আইডেলট এবং আইডেলটের স্ত্রী মেরি জেনেট
আইনস্টাইনের সঙ্গে সহকর্মী ফ্র্যাঙ্ক আইডেলট এবং আইডেলটের স্ত্রী মেরি জেনেট
সেদিন ছবিটি তুলেছিলেন ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের ফটোগ্রাফার আর্থার সাস। পরে ডেভলপ করে একটা কপি আইনস্টাইনকে উপহার দেন তিনি। ছবিটা দেখে আইনস্টাই এত খুশি হন যে সেগুলো বন্ধুদের কাছে অনেকগুলো প্রিন্ট করার অর্ডার দেন।

যেমন নিউজ অ্যাঙ্কার হাওয়ার্ড কে. স্মিথকে একটা কপি পাঠান আইনস্টাইন। ছবিতে তিনি জার্মান ভাষায় লিখেছিলেন, ‘এই অঙ্গভঙ্গিটি আপনার ভালো লাগবে। কারণ এটি গোটা মানবজাতিকে উদ্দেশ্য করে করা হয়েছে। একজন সাধারণ মানুষ যা করতে পারে, কোনো কূটনীতিক তা করার সাহস করবে না।’

আবার নিজের বন্ধু জোহানা ফ্যান্টোভাকে পাঠানো ছবির কপিতে আইনস্টাইন লিখেছিলেন, ‘বের করা জিভ আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।’

তবে আরও কথা আছে। আইকনিক এই ছবিতে শুধু জিভ বের করা আইনস্টাইনকে দেখা গেলেও মূল ছবিতে ছিলেন আরও দুজন। তাঁরা হলেন আইনস্টাইনের সহকর্মী ফ্র্যাঙ্ক আইডেলট এবং আইডেলটের স্ত্রী মেরি জেনেট। গাড়ির পেছনে এই দুজনের মাঝখানে বসেছিলেন আইনস্টাইন। পরে ছবিটি ক্রপ করে অন্য দুজনকে বাদ দেওয়া হয়েছিল।

সূত্র: হিস্ট্রি ডট কম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com